সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হ্যান্ডকাফ খুলে চিহ্নিত এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টায় হাতীবান্ধা থানার ভোটমারী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১৩, রংপুর-এর সিবিএসসি আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, লালমনিরহাটের হাতীবান্ধা থানার পশ্চিম বেজগ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ জামিনুর রহমান (৪০) এবং ওসমান গনীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৫)। তারা ওই মামলার যথাক্রমে ২ ও ৪ নম্বর এজাহারনামীয় আসামি।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই হাতীবান্ধা থানার এসআই মোঃ তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী হামিদুল ইসলাম দৌড়ে পালিয়ে পশ্চিম বেজগ্রামের হযরত আলীর বাড়িতে আশ্রয় নেন। পুলিশ পিছু ধাওয়া করে সেখান থেকে তাকে আটক করে।

বিকাল ৩টা ২০ মিনিটের দিকে উপস্থিত লোকজনের সামনে আসামি হামিদুলের দেহ তল্লাশিকালে সে চিৎকার ও ধস্তাধস্তি শুরু করে। তার চিৎকারে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক সংঘবদ্ধ হয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায়।

হামলা চলাকালে ২নং আসামি জামিনুর রহমান এএসআই আঃ হাকিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরে এবং তার পকেট থেকে হ্যান্ডকাফের চাবি ছিনিয়ে নেয়। পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপর এলোপাতাড়ি মারধর চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা চাবি দিয়ে হ্যান্ডকাফ খুলে আসামি হামিদুলকে মাদকসহ ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় গত ১৯ জুলাই হাতীবান্ধা থানায় এসআই তুহিন মিয়া বাদী হয়ে মামলা (মামলা নং-২২) দায়ের করেন। ঘটনার পর বিষয়টি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামিদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব-১৩। এরই ধারাবাহিকতায় ২৩ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোটমারী বাজারে অভিযান চালিয়ে জামিনুর ও রফিকুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের পাশাপাশি সরকারি কাজে বাধা দান ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com