সংবাদ শিরোনাম :
হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা পীরগাছায় প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় জীবন দিয়েছিলেন মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যঃ রেজেকা এমপি  
কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রংপুর কারমাইকেল কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে করেন শিক্ষার্থীরা। ছবি: বাতায়ন২৪
রংপুর কারমাইকেল কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে করেন শিক্ষার্থীরা। ছবি: বাতায়ন২৪

রংপুরের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে তা তদন্তের দাবি জানান তারা।  

স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর  ।।বাতয়ন২৪ডটকম।। ২৩ জুলাই ২০২৬

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান।  শিক্ষার্থী মাহমুদুল হাসান মাসুম, মুহাফিজ মোস্তফা, , হাফিজুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কারমাইকেল কলেজের উন্নয়নে ২০২৫ সালে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলে ৩৭টি দাবি জানান। এসব দাবির মধ্যে ১২টি শিক্ষা মন্ত্রণালয়ের এবং ২৫টি ছিল কারমাইকেল কলেজ কর্তৃপক্ষর আওতাধীন। ওই সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ প্রশাসন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এরপর বছর পেরিয়ে গেলেও কলেজের প্রধান ফটক নির্মাণ, লাইব্রেরি সমৃদ্ধকরণ, একাডেমিক ক্লাস রুম ও আবাসনের উন্নয়ন, খেলাধুলার আয়োজন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ২৫টি দাবি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

রংপুর কারমাইকেল কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে করেন শিক্ষার্থীরা। ছবি: বাতায়ন২৪

রংপুর কারমাইকেল কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে করেন শিক্ষার্থীরা। ছবি: বাতায়ন২৪

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লাইব্রেরি ফি বাবদ প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়া হয়। এতে ৫ বছরে ২০ লাখ টাকার বই কেনার কথা থাকলেও শিক্ষার্থীদের জন্য নতুন বই কেনা হয়নি। কলেজ ম্যাগাজিনের জন্য প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়া হলেও কোনো ম্যাগাজিন প্রকাশ করা হয় না। দরিদ্র তহবিলে শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও শিক্ষার্থীরা সেই টাকা পায় না। এমন করে প্রশাসনের নানা অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে কারমাইকেল কলেজ।

এ বিষয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ আবুল হোসেন মন্ডল বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে প্রশাসন আন্তরিক রয়েছে। যেসব দাবি কলেজ প্রশাসনের এখতিয়ারের মধ্যে রয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আর যেসব বিষয়ে উচ্চপর্যায়ের অনুমোদন বা বরাদ্দ প্রয়োজন, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কলেজের সার্বিক উন্নয়নে প্রশাসন কাজ করে যাচ্ছে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাতায়ন২৪ডটকম।। আদিল আশরাফিল আবিদ.

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com