সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
গাজীপুরে শ্রমিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, একই কারখানায় অসুস্থ অর্ধশতাধিক

গাজীপুরে শ্রমিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, একই কারখানায় অসুস্থ অর্ধশতাধিক

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেড কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই নারী শ্রমিক।

স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম  | গাজীপুর | ০৭ জুলাই ২০২৬

মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলার শ্রীপুর উপজেলাধীন টেপিরবাড়ী এলাকায় কালার কো লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটেছে।

শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৮টার দিকে যথারীতি কাজে যোগ দেন কারখানার শ্রমিকরা। এর কিছু সময় পরই পঞ্চম তলার সুইং বিভাগে শ্রমিকদের অসুস্থতার সংবাদ আসে, ধীরে ধীরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরানো, পেটে ব্যাথা, বমি বমি ভাব দেখা দিলে তাদের দ্রুত কারখানার ব্যবস্থাপনায় মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ শ্রমীকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে অসুস্থতার খবরে  কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক শ্রমিক কারখানা থেকে বের হয়ে গেছেন। তবে কারখানাটির ভেতরে কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

মুন্নি আক্তার নামে এক নারী শ্রমিক ঢাকা পোস্টকে বলেন, আমরা সকালে কাজে যোগ দেই। কাজ চলছিল হঠাৎ একে একে অসুস্থ হতে থাকে। পরে তাদের দ্রুত হাসপাতালে আনা হয়।

গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। কারখানায় যেন কোনো বিশৃঙ্খল না হয় সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা অসুস্থ হওয়ার বিষয় আমরা তদন্ত করে দেখছি।

বাতায়ন২৪.কম/ মাহমুদুল হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com