সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত
কুড়িগ্রামে ৭৫ হাজার টাকার জাল নোট উদ্ধার, আটক ১

কুড়িগ্রামে ৭৫ হাজার টাকার জাল নোট উদ্ধার, আটক ১

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাল টাকার নোটসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭জুলাই) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন।

স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম | কুড়িগ্রাম | ০৭ জুলাই ২০২৬

পুলিশ জানায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় চিহ্নিত মাদককারবারি বাংলাদেশি জাল টাকার নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১২ টায় ভুরুঙ্গামারীর পুলিশ সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন ও থানার এসআই(নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

এ সময় একই ইউনিয়নের কানিবাড়ি মইদাম এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আনোয়ার মিয়াকে আটক তরা হয়। তিনি ভারতীয় সীমান্তের কাটাঁতার সংলগ্ন এক বাড়ি থেকে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছেন।

এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, মাদক ক্রয়ের সময় এক ব্যাক্তিকে বাংলাদেশী জাল টাকার নোটসহ আটক করা হয়েছে।

জাল নোট জিম্মায় রাখার অপরাধে দন্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় আসামির মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাতায়ন২৪.কম/মাহমুদুল হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com