সংবাদ শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার তালাকের নোটিশে স্বাক্ষর জালের অভিযোগ, সুন্দরগঞ্জে কাজীকে ঘিরে বিতর্ক গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম
নেইমার অধ্যায়ের পরিসমাপ্তি

নেইমার অধ্যায়ের পরিসমাপ্তি

নেইমার অধ্যায়ের পরিসমাপ্তি

চিরসমাপ্তি ঘটল ফুটবল বিশ্বের একটি সোনালি অধ্যায়ের! ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করেছেন ফুটবল আইকন নেইমার জুনিয়র।

স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম | ০৬ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এমনটাই দাবি করেছেন ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।রোমানো তার পোস্টে লেখেন, ‘ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নিয়েছেন।’ এরপর নেইমারের বক্তব্যও ক্যাপশনে লেখেন রোমোনো। সেখানে লেখা, ‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।’

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নেইমার ব্রাজিলের হয়ে মোট চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। বিশ্বমঞ্চের সোনালি ট্রফি অধরা থাকলেও দেশের হয়ে তার রয়েছে দারুণ সব কীর্তি। ব্রাজিলের জার্সিতে দুটি অলিম্পিক টুর্নামেন্টে অংশ নিয়ে ২০১২ সালে রৌপ্য পদক এবং পরবর্তীতে ২০১৬ সালে দলকে ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন তিনি।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সেলেসাওদের জার্সিতে ১২৯ ম্যাচে রেকর্ড ৮০টি গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন।

চলমান ২০২৬ বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে শুরুর একাদশে নিয়মিত ছিলেন না নেইমার। আসরে মাত্র দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় হাফে মাঠে নামার পর বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোলটি করেন তিনি।

কিন্তু তার এই গোল ব্রাজিলের হার এড়াতে পারেনি। নেইমারের বিদায়ের দিনে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে নরওয়ে।

বাতায়ন২৪.কম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com