সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবার পেল ৮ লাখ টাকার সরকারি সহায়তা পলাশবাড়ীর রামমূর্তি ইস্যুতে হরিদাস চন্দ্র তরণী দাসের বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারে সংঘবদ্ধ চোরচক্রের হানা, আটক এক যুবক রংপুরে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষকের সঙ্গে তিন মাসে ১১৮ বার ফোনালাপের তথ্য ডিবির সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে, ভয়াবহ ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ রংপুরে আদালতের চূড়ান্ত ডিক্রির পরও জমির দখল না পাওয়ার অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে র‍্যালি ও সমাবেশ রংপুরে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় সমালোচনার মুখে জামায়াত গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবার পেল ৮ লাখ টাকার সরকারি সহায়তা

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবার পেল ৮ লাখ টাকার সরকারি সহায়তা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮৬টি পরিবারের মাঝে মোট ৮ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বাতয়ন২৪ডটকম।। নিজস্ব প্রতিবেদক গাইবান্ধা (সুন্দরগঞ্জ) ।। ২ জুলাই ২০২৬

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।

একই দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার দহবন্দ ইউনিয়নের ২৬১টি এবং শান্তিরাম ইউনিয়নের ১৬৩টি পরিবারের মাঝে সরকারিভাবে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার (রেজা), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাসেমুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ শেষে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ আর্থিক সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বাতায়ন২৪/মাহমুদুল হাসান

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com