সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবার পেল ৮ লাখ টাকার সরকারি সহায়তা পলাশবাড়ীর রামমূর্তি ইস্যুতে হরিদাস চন্দ্র তরণী দাসের বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারে সংঘবদ্ধ চোরচক্রের হানা, আটক এক যুবক রংপুরে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষকের সঙ্গে তিন মাসে ১১৮ বার ফোনালাপের তথ্য ডিবির সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে, ভয়াবহ ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ রংপুরে আদালতের চূড়ান্ত ডিক্রির পরও জমির দখল না পাওয়ার অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে র‍্যালি ও সমাবেশ রংপুরে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় সমালোচনার মুখে জামায়াত গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ীর রামমূর্তি ইস্যুতে হরিদাস চন্দ্র তরণী দাসের বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীর রামমূর্তি ইস্যুতে হরিদাস চন্দ্র তরণী দাসের বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হরিদাস চন্দ্র তরণী দাসের বক্তব্য, কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাইবান্ধা জেলা শাখা।

বাতয়ন২৪ডটকম।। নিজস্ব প্রতিবেদক গাইবান্ধা  ।। ০২ জুলাই ২০২৬

বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বিরতি রঞ্জন সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ দাস অভি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক বিপুল কুমার দাস, সদস্য সচিব বিষ্ণু কুমার দাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রামচন্দ্রপুর গ্রামের প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ কালী মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনা ছাড়াই হরিদাস চন্দ্র তরণী দাস ভগবান রামের মূর্তি নির্মাণের উদ্যোগ নেন। এতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে প্রশাসনের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ওই সভার পর হরিদাস চন্দ্র তরণী দাস ফেসবুক লাইভে এসে ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন সমাজকে নিয়ে মানহানিকর, ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য প্রদান করেন, যা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্টের আশঙ্কা সৃষ্টি করেছে।

এছাড়া বক্তারা অভিযোগ করেন, তিনি এককভাবে বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও মূর্তি নির্মাণ করে আসছেন। এসব কর্মকাণ্ডে ব্যবহৃত অর্থের উৎস যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ কালী মন্দিরের সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার স্বার্থে একটি গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ (বোর্ড) বা ট্রাস্টি বোর্ড গঠনেরও দাবি জানানো হয়।

বাতায়ন২৪_আদিল আশরাফিল আবিদ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com