সংবাদ শিরোনাম :
অবশেষে দুর্ভোগের অবসান! নতুন সড়ক পেতে যাচ্ছে রংপুর নগরীর বোতলাপাড়াবাসী রংপুরে অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে নিহত ২, বাঘের কামড়ে আহত শরীফা বেগমের অবস্থা আশংকা জনক ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ফেন্সিডিল ও এস্কাফসহ দুইজন গ্রেপ্তার দিনাজপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ ডিবি পুলিশের হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতার পলায়ন তারাগঞ্জ মডেল প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি ও ভাংচুর, থানায় অভিযোগ তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত পরিবার পরিকল্পনা পরিদর্শক রংপুরে খানকা শরিফের সীমানাপ্রাচীর ভাঙচুর, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত
সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাতয়ন২৪ডটকম।। নিজস্ব প্রতিবেদক গাইবান্ধা (সুন্দরগঞ্জ) ।। ২৯ জুন ২০২৬

ফাইনাল খেলায় মুখোমুখি হয় তিস্তা বাজার জুনিয়র স্পোর্টিং ক্লাব ও পাঁচপীর বাজার ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পাঁচপীর বাজার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

অনুষ্ঠানের ছবি: বাতায়ন২৪

অনুষ্ঠানের ছবি: বাতায়ন২৪

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ সামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইউসুফ আল-কারযাভী। আরো উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি শাহিন সরকার ও সুন্দরগঞ্জ পূর্ব থানা শাখার সভাপতি জিসান রাকিব।

 

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ মানসিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সচেতন ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ এবং রানার-আপ তিস্তা বাজার জুনিয়র স্পোর্টিং ক্লাব-এর খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উৎসবমুখর পরিবেশে করতালির মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

 

বাতায়ন২৪_আদিল আশরাফিল আবিদ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com