আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাতয়ন২৪ডটকম।। নিজস্ব প্রতিবেদক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) ।। ২৬ জুন ২০২৬
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই দলীয় সভা হয়। ছবি: সংগৃহীত

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে র্যালি ও সমাবেশের ছবি – সংগৃহীত
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং জামায়াত মনোনীত সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আলমগীর হোসাইন। এছাড়া বক্তব্য দেন উপজেলা যুব বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার, সেক্রেটারি সামিউল ইসলাম নয়ন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারি নুরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বাতয়ন২৪ডটকম / আদিল আশরাফিল আবিদ