‘“গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল-ফসলে স্বদেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরী শাখা।
পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে যে পরিবেশগত সঙ্কট তৈরি হচ্ছে, তা মোকাবেলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর ও টেকসই উদ্যোগগুলোর একটি।
বাতয়ন২৪ডটকম ।। রংপুর প্রতিনিধি ।। ২০ জুন ২০২৬
ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরী শাখার পরিচালক মো. বদিউজ্জামান সাদিক এর পরিচালনায় এবং শাখা সহকারী পরিচালক নাসিব হাসান নূর এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক রাশেদুল হাসান রাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সংগঠকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক রাশেদুল হাসান রাকিব বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যাও করতে হবে । জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। খেলার মাঠ, বাসার আঙিনা এবং ছাদে বৃক্ষরোপণ ও নিয়মিত পরিচর্যার ব্যাপারে সকলকে উৎসাহিত করার মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

শাখা পরিচালক মো. বদিউজ্জামান সাদিক বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ ঘটিয়েছি। আসুন, আমরা বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ দূষণ রোধ করি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।
উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরী শাখা এ বছর ১০,০০০টি বৃক্ষ রোপণ ও বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
বাতায়ন২৪ডটকম ।। আদিল আশরাফিল আবিদ