সংবাদ শিরোনাম :
রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
১৩ দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে পোস্টারিং

১৩ দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে পোস্টারিং

মেহেরপুরে দিনের আলোতে পোস্টার লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

বাতায়ন২৪/ ১৬ তারিখ 2026 ইং

সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি ও পোস্টারিং নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার মেহেরপুরে দিনের আলোতে পোস্টার লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মেহেরপুর সরকারি কলেজ, এআরবি কলেজ এবং জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে পোস্টার লাগানোর দৃশ্য দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওটি শুক্রবার (১৫ মে) ধারণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে দেখা যায়, দিনের আলোতেই গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার গেটে পোস্টার লাগানো হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক মহল ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর দাবি, পোস্টার লাগাতে দেখা যাওয়া ব্যক্তি মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশনায় মেহেরপুর জেলা শাখা এ কর্মসূচি পালন করেছে। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়, সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।

ভাইরাল হওয়া পোস্টারগুলোতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার নামে ১৩ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার অধিকার নিশ্চিত করা, জনস্বাস্থ্য ও শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করা, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদ বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে থামানো যাবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ছাত্রলীগ সবসময় সবার আগে কাজ করবে। ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম চলমান থাকবে এবং নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন।

এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পার্সন ও মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশে গোপনে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করা হয়েছে। যেহেতু ছাত্রলীগ সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন, তাই এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাতায়ন২৪/আদিল

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com