সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর ৪খুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে যা জানালেন – পুলিশ কমিশনার মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা
সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে পোল্ট্রি খাতে বিপদের শঙ্কা, স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে পোল্ট্রি খাতে বিপদের শঙ্কা, স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ও রামভদ্র (কদমতলা) এলাকায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পোল্ট্রি শিল্প মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্থানীয় এক রাজনৈতিক পদধারী ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ করেছেন খামারিরা।

নিজস্ব প্রতিবেদক | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) | ২৭ এপ্রিল ২০২৬

 

খামারিদের দাবি, গত ২৫ এপ্রিল রাত ১০টা থেকে পল্লী বিদ্যুতের দীর্ঘস্থায়ী বিভ্রাটের কারণে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রতিদিন প্রায় এক লাখ হাঁসের বাচ্চা উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি কয়েক লাখ মুরগির খামারের ভ্যাকসিন সংরক্ষণ ঝুঁকিতে পড়েছে এবং খাদ্য উৎপাদন কার্যক্রম প্রায় স্থবির হয়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে পুরো অঞ্চল।

এদিকে, বামনডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এক পদধারী নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন এলাকাবাসী। অভিযোগে বলা হয়, তিনি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে থেকে প্রভাব খাটাচ্ছেন।

খামারিদের অভিযোগ, একটি জেনারেটরের তেল কেনার জন্য প্রেরিত ৫ হাজার টাকা থেকে ৫০০ টাকা আত্মসাৎ করেছেন তিনি। এছাড়া ডিম ও মুরগির খাদ্যবাহী যানবাহন আটকে নিয়মিত চাঁদাবাজি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি স্থানীয় কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত খামারি ও এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দলীয় পদ থেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

বাতায়ন২৪/ আদিল

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com