সংবাদ শিরোনাম :
আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা
১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম।

১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম।

১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম।

বাতায়ন২৪ডটকম || রংপুর প্রতিনিধি || ২০ এপ্রিল ২০২৬ ৭ই বৈশাখ

১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। তার এই অসাধারণ সাফল্যে কলেজজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অলিম্পিয়াডে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সেরা শিক্ষার্থীদের বাছাই করা হয়। কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে নশিন তাবাসসুম তার মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেন।

কারমাইকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তার এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করেন, নশিনের এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদেরও গবেষণা ও একাডেমিক উৎকর্ষতায় উৎসাহিত করবে।

নশিন তাবাসসুম তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই অর্জন তার জন্য গর্বের, এবং তিনি ভবিষ্যতে প্রাণিবিজ্ঞানের ক্ষেত্রে আরও ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

বাতায়ন২৪ডটকম  || আদিল আশরাফিল আবিদ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com