সংবাদ শিরোনাম :
১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে : রিজভী রংপুর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী সারজিস আলম!
প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন

প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন

প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন

বাতায়ন২৪ডটকম  ||  রংপুর প্রতিনিধি || ২০ এপ্রিল ২০২৬ ৭ই বৈশাখ

 

৬ মাস থেকে ৫ বছর বয়সি প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চেয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। এছাড়াও তিনি অসুস্থ্য হলে সাথে সাথে চিকিৎসকের স্মরনাপন্ন হওয়ারও পরামর্শ দিয়েছেন।

 

সোমবার (২০ এপ্রিল) সকালে নগর ভবন ক্যাম্পাসে হাম রোবেলার ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি করপোরেশন প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ।

 

অসুস্থ্য হলে সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ  দিয়ে সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন জানান,  আমি রংপুর নগরের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব যে আপনারা আপনাদের ছয় মাস বয়সী শিশু থেকে পাঁচ বছর বয়সী শিশুদেরকে এই মাসব্যাপী যে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে আপনারা আপনাদের শিশুকে নিয়ে এসে আমাদের যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোতে নিয়ে এসে হাম রুবেলা টিকা দিবেন এবং আমাদের সন্তানদেরকে এই হাম রুবেলা থেকে তাদের জীবনকে রক্ষা করবে ইনশাআল্লাহ।

 

সিটি প্রশাসক ডন আরও বলেন, রংপুর সিটি কর্পোরেশনের যে ডাক্তারগণ আছেন ওনাদের নাম এবং মোবাইল নাম্বার আমরা তথ্যকেন্দ্রগুলোতে দিয়েছি এবং প্রত্যেকটা টিকাদান ক্যাম্পেইনে দেয়া হয়েছে।  যদি কোন শিশু অসুস্থ হয়ে পরে, গুজবে কান না দিয়ে আমাদের সংশ্লিষ্ট যে ডাক্তার সাহেবরা আছেন তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ জানিয়েছেন   প্রতিদিন ৩৮ টি টিমে তত্বাবধায়নে ২৮০ টি কেন্দ্রের মাধ্যমে রংপুর মহানগর এলাকায় ৮০ হাজার শিশুকে এই টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বাদে আগামী ২০ মে পর্যন্ত  প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেয়া হবে এই টিকা। এছাড়াও বস্তি এলাকাসহ প্রতিটি ভাসমান এলাকায় মোবাইল মনিটরিং করা হবে। এবার অভিভাবকদের মধ্যে ব্যপক সাড়া পাওয়া যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

 

টিকা দান শুরু হওয়ায় খুশি অভিভাবকরা। নগর ভবনে কন্যা আরসানাকে টিকা দিয়ে সন্তোষ প্রকাশ করে মা আমিনা আখতার জানালেন,  ভালো পরিবেশে মেয়েকে টিকা দিতে পারলাম। এটা আল্লাহ কাছে শুকরিয়া করছি। খুব টেনশেন ছিলাম। আল্লাহ টেনশন মুক্ত করলেন। ‘

অপর অভিভাবক সাজিদ আরমান শাকিল এসেছেন তার ৮ মাস বয়সি পুত্র সান জিদকে নিয়ে। তিনিও সন্তানকে টিকা দিতে পেরে খুব খুশি । জানালেন, একটা অনকে বড় টেনশন কমে গেলো। দেশে যেভাবে হাম রোবেলার প্রাদুর্ভাব। তাতে খুব শংকিত ছিলাম। আল্লাহর রহমতে শংকা কাটলো।’

 

বাতায়ন২৪ডটকম  || র/বি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com