সংবাদ শিরোনাম :
দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা পীরগাছায় প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয়
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে  রংপুরের বিভাগীয় কমিশনার

বাতায়ন২৪ডটকম  ||  রংপুর প্রতিনিধি || ২০ এপ্রিল ২০২৬ ৭ই বৈশাখ

 

রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেছেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া সকলের অন্যতম দায়িত্ব। বর্তমানে হাম-রুবেলা প্রার্দুভাব বাড়ছে। এই রোগ থেকে শিশুকে সুরক্ষিত রাখতে ২০শে এপ্রিল থেকে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে।

সোমবার (২০শে এপ্রিল) সকালে রংপুরের তাজহাট উপ-স্বাস্থ্য কেন্দ্রে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, হামমুক্ত বাংলাদেশ গড়তে সরকার ৬ মাস থেকে ৫৯ মাস অর্থাৎ পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই কর্মসূচি সফল করা সম্ভব। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত মানেই পরিবারে অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত থাকা। তাই নির্ধারিত সময়ে সন্তানদের টিকা গ্রহণের জন্য তিনি অভিভাবকদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

 

টিকাদান ক্যাম্পেইনে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, অন্যান্য সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বাতায়ন২৪ডটকম  || র/বি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com