সংবাদ শিরোনাম :
দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা পীরগাছায় প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয়
সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা

সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা

সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা

বাতায়ন২৪ডটকম | ২০ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হতে যাচ্ছেন জাতীয়তাবাদী মহিলা দলের রংপুর মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও আইনজীবী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করলে তাতে স্থান পান ফেন্সী। কারমাইকেল কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ (কাকসু) থেকে রাজনীতিতে উঠে আসা এই নেত্রীর মনোনয়ন ঘিরে রংপুরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

১৯৬২ সালের ৩ জানুয়ারি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুরে জন্মগ্রহণ করেন রেজেকা সুলতানা ফেন্সী। তার বাবা বীর মুক্তিযোদ্ধা খন্দকার কে এ কুদ্দুস ছিলেন রাজনীতিবিদ ও ইউপি চেয়ারম্যান। শিক্ষাজীবনে রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং কারমাইকেল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্সের পাশাপাশি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রংপুর স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবন শুরু ছাত্রদলের মাধ্যমে। কারমাইকেল কলেজে অধ্যয়নকালেই কাকসু নির্বাচনে কমনরুম বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হন। এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৪ সালের হরতাল, ১৯৮৬ সালের অবৈধ সংসদবিরোধী আন্দোলন, ১৯৮৭ সালের ‘হঠাও স্বৈরাচার’ কর্মসূচি এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই ছিলেন রাজপথের সাহসী কণ্ঠ।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শহর মহিলা দলের সাধারণ সম্পাদক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি, বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি, রংপুর মহানগর মহিলা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্দোলন-সংগ্রামে গ্রেফতার নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়ায়ও তার বিশেষ ভূমিকা রয়েছে।

রাজনীতির পাশাপাশি তিনি একজন গুণী লোকসঙ্গীতশিল্পী হিসেবে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কাজ করেছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বাধা ও হয়রানির মুখেও তার অবস্থান থেকে সরে যাননি।

মনোনয়ন পাওয়ার পর দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন ফেন্সী। একই সঙ্গে রংপুরের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সম্ভাবনাময় অঞ্চল হওয়া সত্ত্বেও রংপুর দীর্ঘদিন অবহেলিত ছিল। সংসদে কার্যকরভাবে এই অঞ্চলের সমস্যা তুলে ধরার ঘাটতি ছিল। আমি সেই জায়গা থেকে কাজ করতে চাই।”

তিনি জানান, কৃষিনির্ভর রংপুরে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, বেসরকারি খাতে শিল্পায়ন বৃদ্ধি, নতুন উদ্যোক্তাদের সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকার। পাশাপাশি রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিসিক শিল্পনগরী ও অর্থনৈতিক অঞ্চল গঠনেও উদ্যোগ নেবেন।

এছাড়া ঐতিহ্যবাহী ঘাঘট নদী খনন এবং শ্যামাসুন্দরী খাল পুনঃসংস্কার, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা নিশ্চিত করে নারীর ক্ষমতায়ন জোরদারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সব মিলিয়ে, রেজেকা সুলতানা ফেন্সীর লক্ষ্য—একটি আধুনিক, কর্মসংস্থানমুখী ও সমৃদ্ধ রংপুর গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ পাবে তার প্রাপ্য সুযোগ ও সম্মান।

বাতায়ন২৪ডটকম | আদিল আশরাফিল আবিদ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com