সংবাদ শিরোনাম :
ভারতের তামিলনাড়ু রাজ্যে আতশবাজি তৈরীর কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন নিহিত ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য-   স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ।। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে শুরু হলো জরুরি টিকাদান কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন দিনব্যাপি রয়েছে নানা কর্মসূচি উদ্বোধন শান্তি চুক্তি না হলে ইরানের  সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেয়া হবে : ট্রাম্প শাপলা সিনেমা হলের ছোট ছোট কক্ষে অনৈতিক কর্মকান্ড: ১৯ নারীসহ আটক ৩৭ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের‘ উপহার দিতে ইরানি নৌবাহিনী প্রস্তুত রংপুর মহানগরীতে ৮০ হাজার শিশুকে হাম-রোবেলা টিকা খাওয়ানোর উদ্যোগ রংপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন দিনব্যাপি রয়েছে নানা কর্মসূচি উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন দিনব্যাপি রয়েছে নানা কর্মসূচি উদ্বোধন

বগুড়া সার্কিট হাউসে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান :

স্টাফ করেসপন্ডেন্ট ।।  বগুড়া ।। বাতায়ন২৪.কম।।

প্রধানমন্ত্রী তারেক রহমান  আজ সোমবার বগুড়ায় পৌঁছেছেন, সার্কিট হাউসে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে এসেছেন। তিনি আজ সকাল ৬টা ১০ ঘটিকায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন। সকাল ৯টা ৫৯ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এ সময় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম  সফর। সফরসঙ্গী হিসেবে সাথে আছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান । প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সুজন মাহমুদ জানান, দিনব্যাপি রয়েছে নানা কর্ম সূচির উদ্বোধন রয়েছে। সার্কিট হাউসে বিশ্রামের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌর ভবনে পৌঁছে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।এরপর সড়কপথে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাবেন। সেখানে বেলা পৌনে একটায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।বেলা দেড়টায় প্রধানমন্ত্রী বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা পৌনে দুইটায় প্রধানমন্ত্রী বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে সড়কপথে বগুড়া রওনা হবেন।বিকাল চারটায় প্রধানমন্ত্রী বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

এরপর সন্ধা পৌনে ছয়টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণকাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন। ফেরার পথে তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করবেন।

বাতায়ন২৪.কম/ মিজানুর রহমান

 

 

 

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com