সংবাদ শিরোনাম :
দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা পীরগাছায় প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয়
রংপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

রংপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপনডেন্ট।। রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।

রংপু মহানগরীতে বাসচাপায় জুয়েল হোসেন নামের একজন মোটরসাইকেল আরোহি মারা গেছেন। তিনি পেশায়  একজন ঠিকাদার।

রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর আইডিয়াল মোড় এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহত জুয়েল নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের পুত্র। নগরীর আদর্শপাড়ায় বসবাস করতে তিনি।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, টার্মিনাল থেকে ওই মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। চলন্ত অবস্থায় আইডিয়াল মোড় এলাকায় মোটরসাইকেলটি রোডডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরিত  পার্শ্বে  পরে যায়। এসময় একটি চলন্ত বাস  মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কোন আপত্তি না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। মিজান ।।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com