সংবাদ শিরোনাম :
ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ

শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ

বিনোদন ।।বাতায়ন২৪ডটকম।।

’ভারতের বিনোদন অঙ্গনের অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকে এক নির্মাতার হাতে হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা ভাগ করেছেন তিনি। তার অভিযোগ, অডিশন দিতে গিয়ে দক্ষিণ ভারতীয় এক নির্মাতার অপেশাদার আচরণের মুখোমুখি হয়েছিলেন।

ফ্রি প্রেস জার্নালকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডেইজি জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ে। সেই নির্মাতা কাস্টিংয়ের জন্য মুম্বাই এসেছিলেন। ডেইজিসহ প্রায় ৬-৭ জন তরুণী সেখানে অডিশন দিতে যান। নির্মাতা প্রত্যেককে আলাদাভাবে ডেকে কথা বলছিলেন। ডেইজি যখন ভেতরে যান, তখন ওই ব্যক্তি তার হাত ধরে ফেলেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন।

তখন বিষয়টি ডেইজির কাছে অত্যন্ত অস্বস্তিকর মনে হওয়ায় তিনি তাৎক্ষণিক সেখান থেকে বেরিয়ে আসেন।

শুধু পুরুষ না, নারীদের স্পর্শও এই অভিনেত্রীর কাছে অসহ্যকর। ডেইজি শাহ বলেন, আমি ছোটবেলা থেকেই অপরিচিত কারও স্পর্শ বা শারীরিক সান্নিধ্য নিয়ে বেশ সচেতন। এমনকি আমি নারীদের কাছেও ম্যাসাজ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেখানে একজন পুরুষ নির্মাতার এমন আচরণ আমাকে স্তব্ধ করে দিয়েছিল। আমি তাকে শুধু বলেছিলাম ‘আমি পরে জানাব’, কিন্তু এরপর আর কখনোই তার সঙ্গে যোগাযোগ করিনি।

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ডেইজি এখন আর একা কারও সঙ্গে দেখা করেন না বলেও জানান

একই সাক্ষাৎকারে সালমান খানের মাধ্যমে ক্যারিয়ার গড়ার গুঞ্জন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। জানান, শোবিজে কারও সমর্থনকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। তার মতে, ইন্ডাস্ট্রি একটি চেইনের মতো কাজ করে; কেউ কাউকে সাহায্য করলে সেই কৃতজ্ঞতা বজায় রাখাটাই স্বাভাবিক।

বাতায়ন২৪ডটকম/ মিজানুর রহমান/

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com