সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
বেলকা ইউনিয়নে নির্বাচনী উত্তাপ, আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ ডাঃ আশরাফুল আলম

বেলকা ইউনিয়নে নির্বাচনী উত্তাপ, আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ ডাঃ আশরাফুল আলম

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম,  গাইবান্ধা,  সুন্দরগঞ্জ

 

বেলকা ইউনিয়নে নির্বাচনী উত্তাপ, আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ ডাঃ আশরাফুল আলম

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪নং বেলকা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা ও জনমনে উত্তেজনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এখনই সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন।

প্রতিদিনই চা-স্টল, হাট-বাজার, এমনকি গ্রামীণ উঠান বৈঠকেও নির্বাচনই এখন প্রধান আলোচনার বিষয়। সাধারণ ভোটাররা সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, অতীত কর্মকাণ্ড ও জনপ্রিয়তা নিয়ে খোলামেলা আলোচনা করছেন। কে হতে পারেন আগামীর চেয়ারম্যান—তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও জল্পনা-কল্পনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের কিছু মুখও এবার নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে অন্যতম আলোচিত নাম বি.পি.ডি.এ’র ডাঃ মোঃ আশরাফুল আলম। একজন শিক্ষিত ও পেশাজীবী হিসেবে তিনি ইতোমধ্যেই এলাকায় পরিচিতি লাভ করেছেন এবং সাধারণ মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।

এলাকাবাসীর একটি বড় অংশ মনে করছেন, উন্নয়নমুখী পরিকল্পনা, স্বচ্ছতা ও জনসেবার মানসিকতা—এসব গুণাবলিই এবার ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে, অভিজ্ঞ রাজনৈতিক প্রার্থীরাও নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে সক্রিয় রয়েছেন। ফলে নির্বাচনকে ঘিরে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বেলকা ইউনিয়নে বাড়ছে নির্বাচনী আমেজ। পোস্টার, ব্যানার ও গণসংযোগে মুখর হয়ে উঠছে এলাকা। শেষ পর্যন্ত কে হচ্ছেন বেলকা ইউনিয়নের আগামী চেয়ারম্যান—তা জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাধারণ জনগণ।

 

বাতায়ন২৪ডটকম।।  নয়ন।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com