সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
হাজীরহাট থানায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আ/সামি গ্রে/ফতার

হাজীরহাট থানায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আ/সামি গ্রে/ফতার

হাজীরহাট থানায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আ/সামি গ্রে/ফতার

 

নিজস্ব প্রতিনিধি (রংপুর)

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) ভোর রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় থানার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মহোদয়ের নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশগ্রহণ করেন, এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই ফারহান কাজী এএসআই মোঃ আল আমিন ও সঙ্গীয় ফোর্স।

 

পুলিশ জানায়, মোবাইল ডিউটি (৬১ ও ৬২) চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে রনচন্ডি চওড়াপাড়া ও রাধাকৃষ্ণপুর গ্রামে আসামিদের নিজ বসত বাড়িতে এই ঝটিকা অভিযান চালানো হয়।

 

হাজীর হাট থানাধীন রনচন্ডি চওড়াপাড়া মো. মোস্তফা মিয়ার ছেলে মো. রুবেল মিয়া।

মামলা নং (জিআর ১২৮/১৯) রাধাকৃষ্ণপুর এলাকায় আজিজুল ইসলাম এর ছেলে মোঃ জাহিদ হাসান।মামলা নং (সিআর ১১৮০/২৫)

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনস্বার্থে অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

Batayon24.com

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com