সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, ঢাকা

 

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার ক্ষীণ একটা আশা টিকে ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামকে হারাতে পারলেই হয়তো সেরা আটের টিকিট পেতে পারতো লাল-সবুজের দল। কিন্তু গোলরক্ষকের একটি মাত্র ভুলে সেই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশের মেয়েরা।

 

থাইল্যান্ডের ননথাবুরিতে প্রথমার্ধে ভিয়েতনামের আক্রমণগুলো বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিল দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে বিপত্তি। ম্যাচের ৪৯ মিনিটে গোলরক্ষক মিলির মারাত্মক এক ভুলের খেসারত দিতে হয় বাংলাদেশকে। ভিয়েতনামের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন থি থু লিন এনগুয়েন। এই গোলেই ভেঙে যায় বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দলের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন। তিন ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে (চতুর্থ স্থানে) থেকেই টুর্নামেন্ট শেষ করতে হলো তাদের।

 

এবারের আসরে গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে লড়াই করে হারল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ ব্যবধানে হার।

 

 

বাতায়ন২৪ডটকম।। আদিল।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com