সংবাদ শিরোনাম :
পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে বিধবা জমিলা বেগমের পাশে দাঁড়াল আস্ সাদাকা ফাউন্ডেশন উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, ঘেরাও করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি রংপুর রেঞ্জ কাবাডিতে চ্যাম্পিয়ন দিনাজপুর ও লালমনিরহাট রংপুরে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কর্মশালা ‘RE:FRAME 2026’ অনুষ্ঠিত ভূমিহীনদের নেতৃত্বে আগামী দিনের রাজনীতি গড়ার আহ্বান হাসনাত কাইয়ুমের রংপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আদালতের টিমের পরিদর্শনে ফের হাতাহাতি, ‘ইন্ডিয়া চলে যাওয়ার’ হুমকি কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে গাঁজা ও ইস্কাপ জব্দ সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, ঢাকা।।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেল সোয়া ৫টা ২০ মিনিটের দিকে বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার নদীতে পড়ে তলিয়ে যায়। বাসটি প্রায় ৬০ ফুট গভীরতায় ডুবে যায়। পরে ১২টা ৩৮ মিনিটের দিকে বাসটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তালহা আরো জানান, ৩ জন পুরুষ ও ৫ জন নারীসহ জীবিত উদ্ধার হওয়া মোট ৮ জনকে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাদের মধ্যে ২ জন নারীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাসের ভেতর থেকে মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ১১ জন ও শিশু ৫ জন। শিশুদের মধ্যে ৪ জনছেলে ও ১ জন মেয়ে।

এ ঘটনায় মোট মৃত উদ্ধার হয়েছে ২৪ জন। এর মধ্যে ২১ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে, স্থানীয় জনতা দুই জনকে উদ্ধার করেছে, যাদের হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।  নৌবাহিনীর ডুবুরি একজনকে উদ্ধার করেছে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন ডুবুরি অংশ নেয়। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com