সংবাদ শিরোনাম :
প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় জীবন দিয়েছিলেন মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যঃ রেজেকা এমপি   শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবেঃ ডন ‘ আমার বাচ্চা যেন নেশার টাকার জন্য আমাকে খুন না করে সেজন্যই বাচ্চাকে নিয়ে মানববন্ধনে দাড়িয়েছি’ ফুটবল নয় ফু-বল চ্যাম্পিয়নশিপ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফেরি ঘাটে ফেরানোর অভিযোগ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক ইতিহাসের প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ যে চার দল সেমিফাইনালে
রাউজানে গর্তে পড়া শিশুটিকে ৪ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

রাউজানে গর্তে পড়া শিশুটিকে ৪ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া চার বছরের শিশু মিসবাহকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে আনুমানিক বিকেল তিনটার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার শেষে শিশুটিকে তাৎক্ষণিকভাবে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের খোলা গর্তে অসাবধানতাবশত পড়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

রাউজান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সামশুল আলম জানান, নলকূপের গর্তটি অত্যন্ত গভীর ও সরু হওয়ায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়েছে। তবে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছি, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com