রংপুর-৪ আসনে আখতার সহ ৭ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল

রংপুর-৪ আসনে আখতার সহ ৭ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর চার আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আক্তার হোসেনসহ মনোনয়নপত্র বৈধ এবং জাতীয় পার্টি (আনিসুল রুহুল আমিন) গ্রুপের একজন সহ তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শুক্রবার (দুই জানুয়ারি) বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত রংপুর তার আসনের আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয় ডিসি অফিসের সম্মেলন কক্ষে। এই আসনটিতে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ এবং তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

 যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান জানান, আসলে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থীর একভাগে অসঙ্গতি এবং সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বাকি থাকায় শাহ আলম বাসার, নির্বাচন কমিশন কর্তৃক এবিএম রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর জাতীয় পার্টি হিসেবে স্বীকৃত না হওয়ায় এবং ট্রেড লাইসেন্সের টাকা পরিশোধ না করায় জাতীয় পার্টি হিসেবে আবেদনকারী  আব্দুস সালাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক ভাগে অসংগতি থাকায় জয়নুল আবেদীনের প্রার্থিতা বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা আরো জানান এই আসনে বৈধ হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন, বিএনপি’র এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মোঃ মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মন তমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা।

রিটারিং কর্মকর্তা আরও জানিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আচরণ বিধি মানার ক্ষেত্রে প্রার্থীদের সহযোগিতায় সন্তুষ্ট হওয়ার কথাও জানান তিনি। এখন পর্যন্ত মোটা দাগে আচরণ বিধি লংঘনের কোন অভিযোগ বা তথ্য নেই জানিয়ে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মাঠে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ আচরণ বিধি ফলো করছেন। একটি গ্রহনযোগ্য সুস্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন করা হয়েছে। তিনি ভোটার ও প্রার্থীদের সহযোগিতা চান।

শুক্রবার  (২ জানুয়ারী) সকালে রংপুর ৩ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল এবং ৭ জনের  মনোনয়ন বৈধ হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারী) রংপুর এক ও দুই আসনের যাচাই-বাছাইয়ে ১৩ জনপ্রার্থী বৈধ হয়। এক আসরে জাতীয় পার্টির মনজুম আলীর দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়ন বাতিল হয়।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com