সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি মিলন সম্পাদক কবির

হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি মিলন সম্পাদক কবির

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কালেরকন্ঠ ও বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি ও যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ,কে,এম শরিফুল ইসলাম। এর আগে বিকেল ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। হাকিমপুর প্রেসক্লাবের ৩৭ জন ভোটার এর মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি পদে গোলাম মোস্তাফিজার রহমান মিলন (২০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম (১৬) ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মুরাদ ইমাম কবির (২৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক রুবেল, দপ্তর সম্পাদক নুরুজ্জামান হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহিনুর ইসলাম, অজয় কুমার মানি ও মোকছেদুল মোমিন মোয়াজ্জেম।

এছাড়া চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ হালিম আল রাজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এইচ এম আওলাদ মণ্ডল, ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আলম হোসেন অলি।

বাতায়ন২৪ডটকম।। মমিনুল ইসলাম রিপন।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com