সংবাদ শিরোনাম :
সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
রংপুর সদর-৩ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রাজু’র মনোনয়নপত্র সংগ্রহ

রংপুর সদর-৩ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রাজু’র মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফত মজলিস রংপুর মহানগর শাখার সভাপতি তৌহিদুর রহমান মন্ডল (রাজু) রংপুর নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আব্দুল হান্নানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আজ (২২ ডিসেম্বর) সোমবার দুপুরে নগরীর কাচারী বাজার এলাকায় অবস্থিত রংপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র গ্রহনকালে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল আলম, খেলাফত মজলিস রংপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, খেলাফত মজলিস রংপুর তাজহাট থানা কমিটির সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক ফাহিম, খেলাফত মজলিস রংপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আল আমিন,  সদস্য মাওলানা  নাসির উদ্দিন, ছাত্র মজলিসের সভাপতি ইসমাইল হোসেন, শ্রমিক মজলিসের সভাপতি ফজলুল হক, মুফতি জাহিদ আলজামি সহজ সহ মহানগর ও জেলা খেলাফত মজলিসের অঙ্গ সংগঠন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com