সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
রংপুরে শহীদ ওসমান হাদী স্মরণে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

রংপুরে শহীদ ওসমান হাদী স্মরণে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জন্য গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর জেলা ও মহানগর এনসিপির আয়োজনে নগরীর ৩৬ জুলাই স্তম্ভের সামনের সড়কে জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের এমসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
জানাযায় অংশ নেয় অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজীব, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর আহ্বায়ক আবু হাসান চঞ্চল, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী, জেলা যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, মহানগর যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার মুখপাত্র রিফাত, আমার বাংলাদেশ পার্টির মহানগর সদস্য সচিব মাহবুবুর রহমান প্রমুখ। জানাজায় ইমামতি করেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
পরে একটি বিক্ষোভ মিছিল ৩৬ জুলাই থেকে শুরু হয়ে ক্যাপ্টেন মোড়, কাচারি বাজার, পুলিশ লাইন, হয়ে ডিসির মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা বলেন, হাদি আধিপত্যবাদ বিরোধী লড়াই করেছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য। হাদি হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে হাদির আদর্শের প্রতীক হয়ে থাকবে।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com