সংবাদ শিরোনাম :
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ দেশের ৮ জেলায় বন্যার ঝুঁকি, প্লাবিত হতে পারে আরও ৫ জেলার নিম্নাঞ্চল টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক গ্রেফতার জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী বিশ্বজয়ী এমআইএসটির রোবোটিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিয়ের পিঁড়িতে বিশ্বসেরা ফুটবলার রোনালদো, বসছে ব্যাপক আয়োজন কুড়িগ্রামে খাদ্য গুদামে ৩০ টন ত্রাণ থেকেও বঞ্চিত বানভাসি মানুষ নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিললো কাস্টমস সিপাহীর খণ্ডিত লাশ বজ্রপাতে ঠাকুরগাঁওয়ে চা দোকানিসহ নিহত ২: গুরুতর আহত২  তিস্তার ভাঙ্গন রোধ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও স্পিডবোটের দাবিতে তিন দফতরে স্মারকলিপি
বিদ্রোহী কবি নজরুলের পাশে দাফন করা হবে হাদিকে

বিদ্রোহী কবি নজরুলের পাশে দাফন করা হবে হাদিকে

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদি। আগামীকাল দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

স্ট্যাটাসে জানানো হয়, শহিদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে।

পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদীকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ সেন্ট্রাল মসজিদে আনা হবে বলে জানানো হয়।

ছাত্রজনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। স্ট্যাটাসে বলা হয়, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে। একইসঙ্গে সহিংসতার সুযোগ ও না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com