সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
আমার দেশের সংবাদিককে পুলিশ সুপারের হুমকি ও গালিগালাজের, তীব্র নিন্দা ও প্রতিবাদ

আমার দেশের সংবাদিককে পুলিশ সুপারের হুমকি ও গালিগালাজের, তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের পুলিশ সুপার জনাব মারুফাত হোসাইন কর্তৃক দৈনিক আমার দেশ এর রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দেখে নেয়ার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সম্মিলিতি সাংবাদিক সমাজ।

বৃহস্পতিবার রাতে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক আব্দুস সাহেদ মন্টু ও সদস্য সচিব লিয়াকত আলী বাদল এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বাদশাহ ওসমানী তথ্যের জন্য রংপুর পুলিশ সুপারের কাছে একাধিকবার ফোন করলে তাকে ফোনে না পেয়ে ম্যাসেজ করলে তিনি ফোন ব্যাক করে সাংবাদিক ওসমানীকে দেখে নেয়ার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তিনি এটা কখনই করতে পারেন না। এর মাধ্যমে তিনি পুরো সাংবাদিক সমাজকে হুমকি দিয়েছেন। এর মাধ্যমে গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের সাথে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যে মুহুর্তে জাতীয় সংবাদ নির্বাচন অত্যাসন্ন, ঠিক সেই মুহুর্তে একজন পুলিশ সুপার হিসেবে সাংবাদিকদের সাথে এ ধরণের অপেশাদার আচরণ রাষ্টের জন্য হুমকি স্বরুপ বলে আমরা মনে করি। যার প্রভাব জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে আমরা মনে করি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক সমাজ মনে করেছিলেন বিষয়টি উর্ধতন পুলিশ কর্মকর্তারা তার এহেন অপেশাদার আচরণের বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিবেন। কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা লক্ষ করছি না। এতে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। অবিলম্বে তাকে রংপুর থেকে অপসরাণ করা না হলে সাংবাদিক সমাজ আন্দোলনে যাবে। যার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকেই নিতে হবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com