সংবাদ শিরোনাম :
আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর রেঞ্জে নতুন ডিআইজি আব্দুল মাবুদ, পদায়নে গুরুত্ব পেল স্থানীয় অভিজ্ঞতা মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রংপুরে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াত এমপিদের “রংপুরে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুর এসপি অফিস ঘেরাও করে পুলিশ লাইন্সের শিক্ষার্থীদের শ্লোগান এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কমিটি না মেধা, মেধা মেধা, কোটা গেছে যে পথে কমিটি যাবে সেপথে’ শ্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মচারীদের মানববন্ধন বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিশারী ক্লাবের বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিশারী ক্লাবের বিজয় দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

যথাযথ ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৫৪ তম মহান বিজয় দিবস -২০২৫ উদযাপন করছেন রংপুর পীরগাছার ঐতিহ্যবাহী দিশারী ক্লাব।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী দিশারী ক্লাবের উদ্যোগে বড়দরগাহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ঐতিহ্যবাহী দিশারী ক্লাবের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বড়দরগাহ শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। এ সময় জাতির বীর সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

দিশারী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার বলেন, দিশারী ক্লাব শুরু থেকেই জাতীয় দিবসগুলো উদযাপন উপলক্ষে আমরা মানবিক কাজ করে করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকের এই আয়োজন। আগামী প্রজন্ম এই ধারা অব্যাহত রাখবে এটা প্রত্যাশা।

সভাপতি শামসুল আলম বাদশাহ বলেন, ঐতিহ্যবাহী দিশারী ক্লাব শুরু থেকেই আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ,ব্লাড গ্রুপিং নির্ধারণ, ডায়াবেটিস পরীক্ষা প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে দিনটি উদযাপন করছি।

বিজয় দিবস উদযাপনে উপস্থিত ছিলেন, বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম. সাইফুল ইসলাম আজাদ, বড়দরগাহ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সরোয়ার চৌধুরী, মাঠ সংস্কার কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল। এছাড়াও দিশারী ক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল সরকার,
সাংগঠনিক সম্পাদক মুরাদ রানা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক গোলজার হোসেন, কৃষি সম্পাদক ডা. ফজলুল হক, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন রসমতসহ ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।

বাতায়ন২৪ডটকম।। হারুন-অর-রশিদ বাবু।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com