সংবাদ শিরোনাম :
বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী
আমিরাতে আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারীয়ার অভিষেক

আমিরাতে আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারীয়ার অভিষেক

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারীয়ার আল-আইন শাখার অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আল আইন সানাইয়া ৫নং রহমানিয়া মঈনিয়া খানকাহ শরীফে এ অভিষেক আয়োজিত হয়।

মওলানা মুহাম্মদ নুরুল আমিনের পরিকল্পনায় ও মুহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারীয়া আল আইন শাখার প্রধান উপদেষ্টা খলিফা আলহাজ মুহাম্মদ রুহুল আমিন পাখি।

২য় অধিবেশনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারীয়া আল আইন শাখার নব-নির্বাচিত সভাপতি মওলানা মুহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারীয়া সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি খলিফা আলহাজ জানে আলম দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন আল আইন শাখার সহ-সভাপতি মামুনুর রশিদ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি আল আইন বাজার শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান সিকদার, আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারীয়া সংযুক্ত আরব আমিরাত জায়েদ শাখার সভাপতি মুহাম্মদ খোরশেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওসমান।

বেনিয়াছ শাখার উপদেষ্টা মুহাম্মদ আবু তালেব, সভাপতি মুহাম্মদ শফি, লেওয়া শাখার সহ-সভাপতি আহমদ নবী, আল আইন শাখার উপদেষ্টা সচিব মুহাম্মদ জাবেদুল আলম জাফর, উপদেষ্টা সদস্য মুহাম্মদ সেলিমুর রহমান, মুহাম্মদ আরিফুর রশিদ, মহাম্মদ আলম, আবুল বশির, মুহাম্মদ ইউনুচ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা সচিব মুহাম্মদ জাবেদুল আলম জাফর। আরও বক্তব্য রাখেন খলিফা আলহাজ রুহুল আমিন পাখি, আলহাজ জানে আলম দুলাল, মুহাম্মদ সেলিমুর রহমান, মুহাম্মদ মামুনুর রশীদ, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ নুরুল আলম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com