সংবাদ শিরোনাম :
সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রংপুর সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল (ভিডিও)

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রংপুর সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে।

মঙ্গলবার (২ ডিসেম্ব) সন্ধ্যায় রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আরপিইউজের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জুলাই গণঅভূত্থানে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ছোট ভাই আবু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মমিনুল ইসলাম রিপন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, নির্বাহী সদস্য কামরুল ইসলাম চুন্নু, রংপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিউল করিম শফিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতা এসএম জাকির হোসাঈন প্রমুখ।

এসময় প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান বাবলা, বাংলাদেশ বেতার রংপুরের সংবাদদাতা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, পাঠাগার সম্পাদক সাহানুর রহমান, সদস্য সেলিম সরকার, মেজবাহুল হিমেল, আবু রায়হান, মাহমুদুল হাসান, হারুন অর রশিদ বাবু, রংপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সদস্য রেজাউল ইসলাম বাবু, রোস্তম আলী সরকার, মাসুদুর রহমান রাজ, সাগর মিয়া, রতন রায়হান, তাহমিদা আফরিন লিপি, শিল্পী খাতুন, তৌফিকুর রহমান, আমির হোসেন, মানিক মিয়া, খুশবু হাসান রনি, দিগন্ত, আব্দুল্ল্যাহ আল মামুন,মোস্তাফিজার রহমান বাবলু, নুর হাসান চান, উদয় চন্দ্র বর্মন, আখি, মিজানুর রহমান মিজান, আফফান হোসাঈন আজমীর, জালাল উদ্দিন, সাংবাদিক রেখা মনি, ইমরোজ হোসেন ইমু. মিজানুর রহমান, জুলফিকার জুয়েল, মেহজামিন মৌ।

রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতৃবৃন্দ, সদস্য ছাড়াও রংপুরে কর্মরত দেড় শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। অনুষ্ঠানে খতমে শেফা পরিচালনা করেন মাহিগঞ্জ বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মুন্না। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাতে অংশ নেন গণমাধ্যম কর্মীরা।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com