সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সামুর উদ্যোগে বিশেষ দোয়া (ভিডিও)

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সামুর উদ্যোগে বিশেষ দোয়া (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর রবার্টসনগঞ্জ ঈদগা মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা দোয়া মাহফিল হয়েছে।

এসময় রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও রংপুরের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রসিকের ২৫ নম্বর ওয়ার্ড নারী সমাজের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম। দোয়া পাঠ করেন ২৫ নম্বর ওয়ার্ড মহিলা দল সভাপতি ইসমত আরা রিমা। মহানগর মহিলা দলের সদস্য রেহানা বেগম, ফেন্সি বেগম এবং পারুল বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রংপুর মহানগরীর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com