স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরীর মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সদস্য আব্দুস সালাম, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সদস্য সেলিম চৌধুরী, সদস্য সালেকুজ্জামান সালেক, আব্দুস সালাম মিয়া, মহানগর বিএনপির সদস্য ও আইনজীবি ফোরামের সাবেক সভাপতি এবং জেলা জেনারেল প্রসিকিউটর এড. একরামুল হক, সাইবার ট্রাইবুনাল রংপুর বিভাগীয় আদালতের বিজ্ঞ পি.পি এড. সাবরিনা কাশেম, জাতীয় ইমাম সমিতি রংপুর এর সভাপতি আলহাজ্ব মাওলানা আজগর আলী, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা তুর্কি, সদস্য সচিব নুর হক শাহ, শাহ্, মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেওয়ার লাবু, সদস্য সচিব ফিরোজ উর রহমান পিন্টু, কেন্দ্রীয় সদস্য হাসান মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ আলেম-ওলামাবৃন্দ এবং মহানগর বিএনপির আওতাধীন ১ থেকে ৩৩ নং ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।