সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
সব আসনে প্রার্থী দেবে তাহেরির দল

সব আসনে প্রার্থী দেবে তাহেরির দল

স্টাফ করেসপন্ডেন্ট, সৈয়দপুর।। বাতায়ন২৪ডটকম।।

 বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই অংশগ্রহণ করা হবে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গিয়াসউদ্দিন তাহেরি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ দেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুভূতিকে এবং শান্তির বার্তাগুলোকে এ দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ।

তিনি বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াত। এর অনুসারীরা কখনো কারো ওপর জুলুম করে না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।

এবার ভোটে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব না। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব।তাহেরি বলেন, আমরা শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাব দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সুন্নি জোটকে বিজয়ী করার। কারণ এটাই প্রমাণিত, সুন্নিরাই এ দেশে শান্তিপ্রিয়। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com