সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে গাঁজা ও ইস্কাপ জব্দ সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসার সুপারকে ৫ ঘণ্টা অবরুদ্ধ বদরগঞ্জে সরকারি জমিতে নির্মিত বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা, গেটে নোটিশ টাঙাল প্রশাসন ওয়ালটনের সঙ্গে রংপুর কমিউনিটি মেডিকেলের সমঝোতা স্মারক সই বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা, প্রতিবাদে রংপুরে মানববন্ধন সুন্দরগঞ্জে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের; আহত ২ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ রংপুরে পুরাতন সিভিল সার্জন অফিসে চুরির চেষ্টা, হাতেনাতে আটক চোর
এক দিনের সফরে রংপুরে আসছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

এক দিনের সফরে রংপুরে আসছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ মঙ্গলবার (২৫শে নভেম্বর) রংপুর জেলা সফরে আসছেন।

 

সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা বিকাল ৩টা ৩০ মিনিটে রংপুর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এরপর তিনি বিকাল ৪টা ৩০ মিনিটে একই স্থানে ‘Child Sensitive Social Protection in Bangladesh (CSPB) Phase II’ –এর কর্মকর্তা এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

 

ওই দিন উপদেষ্টা রাত ৮টা৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। উল্লেখ্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com