সংবাদ শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার তালাকের নোটিশে স্বাক্ষর জালের অভিযোগ, সুন্দরগঞ্জে কাজীকে ঘিরে বিতর্ক গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম
আর্থিক টানাপোড়েনে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান

আর্থিক টানাপোড়েনে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজ সংস্কারের ভূমিকা পালনকারী ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের অবশ্যই আর্থিক সহায়তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব বলে বিএনপি মনে করে। এমন বাস্তবতায় যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন, তাদের প্রতিমাসে রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ সম্মানী দেয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম ও খতিব সম্মেলনে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, আগামীর নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরও বহুমুখী প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা রয়েছে তাদের।
তিনি আরও বলেন, লাখ লাখ ইমাম-খতিব এবং মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বাইরে রেখে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ইনসাফভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে সকল ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থনের আহ্বান জানান তিনি।

শাপলা চত্বরে হানাদার বাহিনীর মতো ক্র্যাকডাউন চালানো হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, গণহত্যার প্রতিবাদে ও হেফাজতের সমর্থনে তখন বিএনপি সারাদেশে হরতালসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছিল।

অন্যদিকে একই অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির এক সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কুরআন এবং সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না। সংবিধানের মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবারও ফিরিয়ে আনা হবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com