সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া

সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ শুক্রবার গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি বিকাল ৪টায় সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা করেছেন। নাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, ‘মেডিকেল বোর্ড-এর পরামর্শ অনুযায়ী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিকেল ৪ টায় গুলশানের বাসা থেকে রওনা করেছেন।’

শায়রুল কবীর জানান, ‘সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিতে দলীয় চেয়ারপার্সনের সঙ্গে আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সন মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, মিসেস নাসরিন সাঈদ ইস্কান্দার ও সৈয়দা শামিলা রহমান।’

এ ছাড়াও বিএনপি স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেবেন।

বৃহস্পতিবার রাতে শায়রুল কবীর খান জানান, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে অংশ নেবার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপার্সন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুয়ায়ী এ অনুষ্ঠানে অংশ নেবেন।

গত বছর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com