সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে : ফখরুল

ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে : ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই সঙ্গে বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‌‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো একটি মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে কি না খতিয়ে দেখতে হবে।’ শেখ হাসিনার রায় ঘিরে যে মবোক্রেসি হয়েছে, তা শেখ হাসিনার রায়কে ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে করা হয়েছে কি না সেই প্রশ্নও রাখেন তিনি।

 

ফখরুল বলেন, ‘শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।’

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com