রংপুরে বিভাগীয় বইমেলা শুরু (ভিডিও)

রংপুরে বিভাগীয় বইমেলা শুরু (ভিডিও)

বই মেলার স্টলগুলো ঘুড়ে ঘুড়ে দেখছেন অতিথিরা। ছবি বাতায়ন২৪ডটকম

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে শুরু হয়েছে  আটদিন ব্যাপি বিভাগীয় বই মেলা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধা থেকে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে শুরু হয়েছে এই বিভাগীয় বই মেলা। উদ্বোধন করেন বিভাগীয় কমিশনরা শহিদুল ইসলাম।

ডিসি মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার  মজিদ আলী, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম, সংস্কৃতি মন্ত্রনালয়ের উপ-সচিব রাবেয়া বসরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোতালেব সরকার, স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক আবু জাফর প্রমুখ।

উদ্বোধনের পরপরই সর্বসাধারণের জন্য উম্মুক্ত হয় মেলা। শুরুর দিনই দেখা মেলে ক্রেতা দর্শকদের ভির। লেখকরাও এসেছেন মেলায়। শুরুর দিনই অটোগ্রাফ দিতে ব্যস্ত দেখা গেছে তাদের। বিক্রিতেও খুশি তারা।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, আমরা এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ভারবাল জগত, বায়ুবীয় জগত থেকে বের হয়ে এসে বাস্তব জগতে ফিরে আসি। বই পড়ার দিকে ঝুকে পড়ি, লাইব্রেরী ‍মুখি হতে পারি এবং নিজেদের জীবনকে গড়তে পারি। এই উদ্যেশ্যকে সামনে রেখেই আমাদের এই আয়োজন।

আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত সাড়ে আট টা। মেলার পাশাপাশি প্রতিদিনই থাকবে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত মেলা আয়োজনে সহযোগি বিভাগীয় প্রশাসন। ৭০ টি বুক স্টল স্থান পেয়েছে বই মেলায়।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com