সংবাদ শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার তালাকের নোটিশে স্বাক্ষর জালের অভিযোগ, সুন্দরগঞ্জে কাজীকে ঘিরে বিতর্ক গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম
রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের জন্য ডন সমর্থক নেতাকর্মীদের বিক্ষোভ (ভিডিও)

রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের জন্য ডন সমর্থক নেতাকর্মীদের বিক্ষোভ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
 

রংপুর-৩ আসনে ঘোষিত বিএনপি প্রার্থী মহানগর আহবায়ক সামসুজ্জামান সামুর মনোনয়ন বাতিলের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন প্রত্যাশী সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের সমর্থকরা।

 

রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় নগরীর জিলা স্কুল মোড় থেকে কয়েক হাজার নারী ও পুরুষ নেতাকর্মী মিছিল শুরু করেন। মিছিলটি কাচারী বাজার, টাউন হল, সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, জীবন বীমা মোড় হয়ে বুদু বাবুর খেলার মাঠে গিয়ে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা মাহফুজ উন ডন, খালেদা জিয়া ও তারেক রহমান, ধানের শীষে এবং রংপুর-৩ আসনে ডনকে মনোনয়ন দেয়ার দাবিতে স্লোগান দেন। অংশ ‍নেয়া নেতাকর্মীরা সামুকে পরিবর্তন করে ডনকে মনোনয়ন নেয়ার দাবি করেন।

 

গেলো ২ নভেম্বর রংপুর-৩ আসনে বিএনপির প্রাথী হিসেবে  মনোনয়ন দেয়া হয় মহানগর আহবায়ক সামসুজব্জামান সামুকে।তিনি জানান, বিএনপি একটি বৃহৎ দল। অনেকেই প্রার্থীতার প্রত্যাশী ছিলেন। এটাই দল হিসেবে বিএনপির মধ্যকার গণতন্ত্র চর্চার প্রকাশ। আমাকে মনোনয়ন দিয়েছে দল। যারা প্রার্থী প্রত্যাশা ছিলেন আমি সবার কাছে যাবো। যারা বিক্ষোভ করেছেন, তারার কিন্তু ধানের শীষে ভোট চেয়েছেন। আশা করি সময়ের সাথে সাথে তারাও একসাথে হয়ে রংপুর-৩ আসনে বিএনপির ১৯৭৯ সালের গৌরব ফিরিয়ে আনবেন।

বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com