সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

স্টাফ করেসপনডেন্ট, চট্রগাম।। বাতায়ন২৪ডটকম।।

বাংলাদেশের প্রায় প্রতিটি ম্যাচ শেষেই আলোচনার কেন্দ্রে থাকে ব্যাটিং পারফরম্যান্স। বোলারদের কল্যাণে আশা জাগলেও, ব্যাটাররা তাকে হতাশায় রূপ দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না। গত এক বছর ধরে কোনো ব্যাটারই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তা যে ফরম্যাটেই হোক না কেন, বিশেষত ওয়ানডেতে। যদিও একই সমস্যা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ।

মিরপুরের সেই স্পিন-নির্ভর কালো উইকেট নেই বন্দরনগরী চট্টগ্রামে। ফলে যথারীতি ফেইল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ফরম্যাট বদলে টি-টোয়েন্টি হলেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙা যাচ্ছে না। ফলে ইতোমধ্যে দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে লিটন দাসের দল। তাদের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (শুক্রবার) মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। আগের একাদশে ফেরা জাকের আলি অনিক যথারীতি ব্যাটিং ব্যর্থতার কারণে এদিন বাদ পড়তে পারেন। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে আরও পরিবর্তন আনার সম্ভাবনা প্রবল। ব্যাট হাতে রান পাচ্ছেন না শামীম পাটোয়ারী, তার বদলে একাদশে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। এ ছাড়া গেল ম্যাচের একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।

এ ছাড়া জাকেরের বদলে একাদশে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান। একাদশ থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে তাওহীদ হৃদয়েরও, সেক্ষেত্রে দলে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে।

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com