সংবাদ শিরোনাম :
রংপুরে গণ পরিবহনের ভাড়া পুন নির্ধারন ও দোকান খোলা রাখার সময় বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মূল্যবৃদ্ধির পরও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘলাইন দীর্ঘলাইন দিনাজপুর শিক্ষা বোর্ড – প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ জন, বহিস্কার এক রংপুরে সিমেন্টের দোকানে ৮৫ লিটার পেট্রোল-ডিজেল মজুদ:  ২০ হাজার টাকা জরিমান মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার
রংপুর নগর-সদর এলাকার উন্নয়নে  সুধীজনদের পরামর্শ সভা

রংপুর নগর-সদর এলাকার উন্নয়নে  সুধীজনদের পরামর্শ সভা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর -৩ আসনের (মহানগর ও সদর) উন্নয়নের রূপকল্প সমৃদ্ধ রংপুর বিনির্মাণে ঘোষিত ১৯ দফা নিয়ে সুধীজনদের ভাবনা শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এই পরামর্শ সভার আয়োজন করেন রংপুর মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐকের আহ্বায়ক সামসুজ্জামান সামু।
গত বৃহস্পতিবার রংপুর চেম্বার ভবনে এই পরামর্শ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের আহত-শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, আমার সমৃদ্ধ রংপুর উন্নয়ন রূপকল্প কোনো দলীয় এজেন্ডা নয়, এটি রংপুরের মানুষের প্রাণের দাবি। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে আমরা ঐক্যবদ্ধভাবে রংপুর-৩ আসনে বৈষম্যমুক্ত, শিল্প-সমৃদ্ধ, শিক্ষা-কর্মসংস্থান নির্ভর  ও মানবিক একটি জনপদ প্রতিষ্ঠা করতে পারব। সভায় উপস্থিত সকলে হাততালি দিয়ে তার এই প্রতিজ্ঞাকে সমর্থন জানান, নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ আসনে একটি শক্তিশালী জনমত তৈরির ইঙ্গিত দেয়।
‎তিনি আরও বলেন, রংপুর-৩ আসনে বিগত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছে, তা পর্যাপ্ত নয়। এ অঞ্চলের উন্নয়নকে টেকসই করতে হলে  মানুষের জীবনমানের পরিবর্তন আনতে হবে। এসময় তিনি তাঁর ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্প থেকে রংপুরের উন্নয়নে ১৯ দফা প্রস্তাবনা তুলে ধরেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন  মহানগর বিএনপির সদস্য সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহিন ও আব্দুস সালাম।
পরামর্শ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাহেদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইউসুফ, এলজিআরডি মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা শরীফ আব্দুল হালিম, শুকুরেরহাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজার রহমান, জিয়া পরিষদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. রোকনুজ্জামান রোকন,সুশাসনের জন্য সুজন মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, রবার্টসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু সাইম মো: মিজানুর রহমান,  কৃষিবিদ ডা. স্বপন চন্দ্র বর্মন,রাধাকৃষ্ণপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মকবুল হোসেন, রবার্টসনগঞ্জ  স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন সরকার, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু,পরিবেশবিদ রসিদুস সুলতান বাবলু, ইনসাফ এনজিও চেয়ারম্যান নজরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক জাহাঙ্গীর কবির পলাশ, সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, ফিরোজ আলী, ব্যাংক কর্মকর্তা আবু সাঈদ, সমাজকর্মী রাজ্জাকুল ইসলাম, চাকুরীজীবি মনজুর হোসেন খান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com