সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
নিখোঁজের তিনদিন পর ধানক্ষেতে মিললো গৃহবধুর অর্ধগলিত মরদেহ

নিখোঁজের তিনদিন পর ধানক্ষেতে মিললো গৃহবধুর অর্ধগলিত মরদেহ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

নিখোঁজের তিনদিন পর রংপুরে ধানক্ষেত থেকে উদ্ধার হলো ৫৩ বছর বয়সি এক গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 শনিবার ( ১৮ অক্টোবর) বেলা ৩ টায় মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তুলসির ডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে বোরখা পরিহিত অবস্থায়  এই মরদেহ উদ্ধার হয়। তার নাম নাসিমা বেগম(৫৩)। তিনি তিনদিন আগে পাশ্ববর্তি এনায়েতপুর সরকার পাড়া এলাকার মৃত বাবলু মিয়ার স্ত্রী।

ঘটনাস্থলে উপস্থিত মিঠাপুকুরের বৈরাতি পুলিশফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, তিনদিন আগে নিখোঁজ হয়েছিলেন নাসিমা বেগম। এনিয়ে মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরী করেন নাসিমার পুত্র নাজমুল হাসান শুভ। নিখোঁজ ডায়েরীতে তাকে মানসিক ভারসম্যহীন বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ  আরও জানায়, বোরখা পরা অবস্থায় তার মরদেহ উদ্ধারের পর সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশের গন্ধ বের হচ্ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে। কি কারণে তার লাশ ধানক্ষেতে পাওয়া গেলো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বাতায়ন২৪ডটকম/হারুণ অর রশিদ/ মাজহার

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com