সংবাদ শিরোনাম :
রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
দৃষ্টি ও বাক প্রতিবন্ধীদের ছাগল দিলো রোটারি ক্লাব

দৃষ্টি ও বাক প্রতিবন্ধীদের ছাগল দিলো রোটারি ক্লাব

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
কেউ দৃষ্টি প্রতিবন্ধী কেউ বাক প্রতিবন্ধী আবার কারো নেই হাত এমন কিছু দুস্থ পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষে ছাগল বিতরণ হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর কাচারী বাজার এলকায় রোটারি ক্লাস অফ রংপুর সিনার্জী উদ্যোগে বিভিন্ন স্থান থেকে আসা ১০ জন প্রতিবন্ধীকে স্বাবলম্বী করার লক্ষে এমন আয়োজকরা করেন তারা।
এসময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাহাবুবুর আলম খান, সাধারণ সম্পাদক হাসনিন আক্তার খানম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভরসা
এসময় বক্তারা বলেন, যাদের আর্থসামাজিক অবস্থা একেবারেই খারাপ। তাদেরকে একটু ডেভলপ করার জন্য চেষ্টা করেছি। আমরা যেমন হেল্থ ক্যাম্প করেছি রংপুরে। গর্ভবতী নারীদের জন্য চিকিৎসা সেবা দেয়া হয়েছিল। ছিন্নমূল শিশুদের স্কুলের সরঞ্জাম ব্যাগ, বই, খাতা, কলম, পেন্সিল আমরা দিয়েছি। প্রতিবন্দীদের জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে এবং নারীদের জন্য সেলাই মেশিন দেয়া হয়েছে।
তারা আরও বলেন, আমরা কিছু দুস্থ পরিবারকে সাহায্য করেছি, তারা যেন স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে। কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী, যারা সমাজের একেবারে অবহেলিত তাদের ভিতরেই আমরা এসব ছাগল বিতরণ করলাম। আমরা মানব কল্যাণে কাজ করি আমাদের এই কার্যক্রম সামনের দিকে অব্যাহতি থাকবে।

বাতায়ন২৪ডটকম।। মেজবাহুল হিমেল।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com