সংবাদ শিরোনাম :
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবি, রংপুর থেকে ‘প্রথম বিদ্রোহের’ হুঁশিয়ারি নাহিদ ইসলামের হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আওয়ামীলীগ বাংলাদেশ ফিরে আসলে এর জন্য দায়ী থাকবে জামায়াত-এনসিপি রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত
রংপুরে অটো চালক মানিক হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মিঠুন চৌধুরী গ্রেফতার

রংপুরে অটো চালক মানিক হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মিঠুন চৌধুরী গ্রেফতার

 

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত অটো চালক মানিক মিয়া হত্যা মামলায় এজাহার নামীয় আসামী আওয়ামীলীগ নেতা মিঠুন চৌধুরী (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নগরীর হরিরামপুর নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।  মিঠুন চৌধুরী দর্শনা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি।

 

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গেলো বছর ১৮ জুলাই রংপুর মহানগরীর মডার্ন মোড় এলাকায় পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নিহত হন অটো চালক মানিক মিয়া।  এ ঘটনায় নিহত মানিক মিয়ার মা নুরজাহান বেগম হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায়  ৫৭ নম্বর এজাহার নামীয় আসামী মিঠুন চৌধুরী। ৫ আগস্টের পর সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com