সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
গণ পরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে: আখতার হোসেন

গণ পরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে: আখতার হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘  বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন। সেসব নিয়ে অনেকগুলো আলাপ আলোচনা তৈরি হয়েছে। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণ পরিষদ নির্বাচনের আয়োজনটা সরকারসঠিক সময়ে করতে পারে।’ 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এসময় তার সাথে ছিলেন মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী আলমগীর সুমন, জেলার যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে হারাগাছের বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে এনসিপির বিচার, সংস্কার, গণ পরিষদ এবং জাতীয় নির্বাচনের ভাবনা বিষয়ক প্রচারপত্র বিলি করেন তিনি।

 আখতার বলেন, এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌছে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই আমরা সারাদেশ ব্যাপি বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি। গণ পরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচারের দৃশ্যমানের জন্য কাজ করছি। একই সাথে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে। সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারাদেশে যেকোন গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সাথে নিয়ে সামনের পথটা আমরা নির্মান করতে পারবো।

আখতার বলেন, ‘ সরকার যে সময়সীমা নির্বাচনের দিয়েছে সেরকার সেই সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নিত করা এবং মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেবেল প্লেয়িং ফিল্ডি ইনশিওর করতে হবে।  যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে। অন্যথায় নয়। ’

আখতার বলেন,  ‘ যে কোন সোসাইটিতে যখন জনগণের আকাংখার পরিবর্তন ঘটে। নতুন রাজনৈতিক জনগোষ্ঠির আবির্ভাব যখন ঘটে। সেখানে গণ পরিষদ নির্বাচনের মাধ্যমে শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখে। বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এজন্য নতুন সংবিধানের বাস্তবায়নের কথা বলেছি অনেক আগে থেকেই। সরকার যেকোন সময় গণ পরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে। তাহলে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাবো।

 বৃহস্পতিবার তিনি কাউনিয়ার চর গোনাই, হারাগাছ, সারাই ও পীরগাছার দেউতিসহ বিভিন্নস্থানে প্রচারপত্র বিলি ও পথসভায় বক্তব্য রাখেন।
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com