সংবাদ শিরোনাম :
মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রংপুরে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াত এমপিদের “রংপুরে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুর এসপি অফিস ঘেরাও করে পুলিশ লাইন্সের শিক্ষার্থীদের শ্লোগান এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কমিটি না মেধা, মেধা মেধা, কোটা গেছে যে পথে কমিটি যাবে সেপথে’ শ্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মচারীদের মানববন্ধন বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি
ছোট পর্দার তিশা বিয়ে করে মা হতে চান 

ছোট পর্দার তিশা বিয়ে করে মা হতে চান 

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তাকে নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার তিনি ক্যামেরার সামনেই প্রকাশ করলেন নিজের ব্যক্তিগত জীবনের একটি বড় পরিকল্পনা। সদ্যই টকশো- ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানেই প্রথম অতিথি হিসেবে তানজিন তিশাকে নিয়ে হাজির হন জায়েদ। আর সেখানে গিয়ে তিশা জানালেন, আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিনি। টকশোতে জায়েদ তাকে প্রশ্ন করেন- পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? উত্তরে তিশা অকপটে জবাব দিয়ে বলেন, আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করবো। মা হবো। এ ছাড়া তিশা আরও বলেন, দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’-এর ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। গত ৪ঠা জুলাই শুক্রবার রাত ৮টায় এর প্রথম পর্ব প্রচার হয়। যার মধ্যদিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা জায়েদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com