সংবাদ শিরোনাম :
রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায়
আজ বিকেলে এনবিআরের আন্দোলন কারীর সাথে অর্থ উপদেষ্টা বৈঠক

আজ বিকেলে এনবিআরের আন্দোলন কারীর সাথে অর্থ উপদেষ্টা বৈঠক

আজ বিকেলে এনবিআরের আন্দোলন কারীর সাথে অর্থ উপদেষ্টা বৈঠক

স্টাফ করসপন্ডেন্ট ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

অবস্থান কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা–কার্মচারীরা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অচলাবস্থা নিরসনে আজ রোববার বিকেল চারটায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হবে।

এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে গতকালের মতো আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন এনবিআরের আন্দোলনকারীরা। সকাল থেকে আগারগাঁও এনবিআর ভবনের সামনে তাঁরা অবস্থান নেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ আন্দোলন হচ্ছে।

জানা গেছে, অর্থ উপদেষ্টার বৈঠকের জন্য আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের ২০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সদস্য চূড়ান্ত করা হয়েছে। এতে নেতৃত্ব দেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

দায়িত্বশীল সূত্রে আরও জানা গেছে, ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধিদল আন্দোলনকারীদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের একটি সমঝোতার চেষ্টা করছেন। এ জন্য আজ দুপুরে একটি ব্যবসায়ী সংগঠনের চেম্বার কার্যালয়ে বৈঠক হতে যাচ্ছে। ওই বৈঠকের পর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে।

এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। উদ্দেশ্য হলো, করহার নির্ধারণের মতো নীতিগত কাজ এবং কর আদায়ের কাজ পৃথক রাখা। অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ীরাও দীর্ঘদিন রাজস্ব খাত সংস্কারের কথা বলে আসছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের একটি শর্ত ছিল রাজস্বনীতি ও আদায়ের কাজে আলাদা সংস্থা করা।

এনবিআরের কর্মকর্তারা দুটি বিভাগ করা নিয়ে তেমন আপত্তি করছেন না। তবে তাঁরা মূলত ওই দুই বিভাগে পদায়নের ক্ষেত্রে রাজস্ব খাতের কর্মকর্তাদের অগ্রাধিকার চাইছেন। সরকার উপযুক্ত ব্যক্তিদের নিয়োগের কথা বলছে, যার মাধ্যমে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ করা যায়।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com